Thursday, August 5, 2010

সবজি পোলাউ



উপকরণ :

চাল ২ কাপ ( রান্না করে ফ্রিজে রাখা )
গাজর ১ কাপ
বরবটি ১ কাপ
মটরশুটি ১ কাপ
কাপসিকাম ১ কাপ
ধনে পাতা ১/২ আটি
রসুন ২ কোয়া
পেঁয়াজ ১ টা ( বড় )
কাঁচা মরিচ ৪-৫ টা
আদা ১ ইঞ্চি
গরম মসলা ১ চা চামচ
লাল মরিচ গুড়া ১ চা চামচ
তেল প্রয়োজনমত
সয়া সস ৩ চা চামচ
লবন স্বাদমত
গোল মরিচ ১/২ চা চামচ
হলুদ ১/২ চা চামচ
জিরা ১ চা চামচ

প্রণালী :

কড়াইতে তেল দিয়ে তাতে জিরা দিন |
ফুটতে শুরু করলে পেঁয়াজ দিন ও হালকা বাদামী করে ভাজুন |
ধনে পাতা, মরিচ, রসুন, পেঁয়াজ, আদা ও গোল মরিচ blender এ দিয়ে ঘন মিশ্রণ তৈরী করুন |
এখন এই মিশ্রণটা পেঁয়াজের সাথে কড়াইতে দিন এবং কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজুন |
কাপসিকাম ছাড়া বাকি সব সবজি microwave এ ৩ মিনিট রান্না করুন |
মিশ্রণ এ গরম মসলা, মরিচ গুড়া, হলুদ গুড়া, সয়া সস ও লবন মেশান এবং ৫ মিনিট ধরে নাড়ুন |
এখন সব সবজি দিন ও সাথে সামান্য তেল দিয়ে ৫ মিনিট রান্না করুন |
ভাত দিন ও সাথে সামান্য লবন দিন এবং মিশ্রনের সাথে ভালো ভাবে মেশান |
আরো ৫ মিনিট রান্না করুন যাতে গন্ধটা চলে যায় |
গরম গরম পরিবেশন করুন |




Ingredients :

Rice 2 cups cooked and cooled in fridge
Carrot 1 cup
Beans 1 cup
Peas 1 cup
Capsicum 1cup
Coriander leaf 1/2 bunch
Garlic 2 cloves
Onion 1 large
green chillies 45
Ginger 1 inch
Garam masala 1 tsp
Red chilly powder 1tsp
oil as needed
Soya sauce 3tsp
salt as pertaste
pepper 1/2tps
Turmeric powder 1/2 tsp
Cumin 1tsp

Method :

Take a pan add 2 tsp of oil then add cumin to it.
Wait till it splutters ,then add onions and saute till it turns slightly brown.
Blend coriander leaves,chillies,garlic ,2 tsp of onions,ginger and peppercorns to form a thick paste.
Then add this paste to the pan with onions and saute till the raw smell goes.
Cook all the veggies except capsicum in the microwave for 3 min with salt.
Now add garam masala,chilly powder and turmeric powder,soya sauce and 1 tsp salt to the paste and saute for 5 mins.
Then add all the vegetables,add 1 tp of oil and saute for 5 mins.
Then add rice and 1/2 tsp salt and mix properly so that each grannule of rice is coated with this mixture properly.
Saute the rice and then simmer and allow all the flavours to be absorbed properly by the rice for 5 mins.
Serve hot.

Wednesday, August 4, 2010

ডিম বেগুনের কাটলেট


উপকরণ :

ডিম ৩ টা
ছোট গোল বেগুন ৩ টা
পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ
মরিচ কুচি ৪ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
লবন স্বাদমত
গোল মরিচ ১/২ চা চামচ
জিরা গুড়া ১ চা চামচ
পাউরুটির গুড়ো ৪ টেবিল চামচ
তেল প্রয়োজনমত
ফেটানো ডিম ১ টা ( ভাজার জন্য)

প্রণালী :

বেগুনকে লম্বালম্বিভাবে কেটে ২ ভাগ করুন ডাট সহ |
এখন বেগুন গুলোকে সেদ্ধ করুন উভয়দিকে |
সেদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে ঠান্ডা করুন |
ডিম গুলোকে সেদ্ধ করুন এবং পাতলা করে স্লাইস করুন |
ডিমের সাথে পেঁয়াজ,মরিচ,ধনেপাতা ও লবন মেশান |
এখন সেদ্ধ বেগুন গুলো থেকে সাবধানে চামচ দিয়ে নরম অংশটুকু তুলে ফেলুন |
বেগুনের চামড়া যেন অক্ষত থাকে, পাশে রেখে দিন |
এখন সেদ্ধ বেগুন চটকে নিন ও ডিমের মিশ্রনের সাথে মেশান |
গোল মরিচ ও জিরা গুড়া দিন |
যদি মিশ্রণটা বেশি নরম হয় তাহলে পাউরুটির টুকরা দিন একটু শক্ত করার জন্য |
এখন এই মিশ্রণ দিয়ে বেগুনের অক্ষত চামড়ার অংশগুলো পুরে দিন চামচ দিয়ে চেপে চেপে |
এখন ফেটানো ডিমের আবরণ এর উপর দিয়ে দিন সাথে পাউরুটির গুড়ো |
প্রত্যেকটি কাটলেট ভাজুন ও গরম পরিবেশন করুন |




Ingredients :

Eggs 3
Small round eggplants 3
Chopped onion 3 tablespoons
Chopped chili 4 tablespoons
Chopped coriander 1 tablespoon
Salt as taste
Black pepper ½ teaspoon
Cumin powder 1 teaspoon
Crumbs 4 tablespoons
Oil for frying
Beaten egg 1 (for frying)

Method :

Cut the eggplants lengthwise into two. Keep the stem.
Boil eggplants in water upside down.
Drain the water once boiled. Keep aside for cooling.
Soft boil the eggs and slice them into thin pieces.
Mix the eggs with onions, chili, coriander, and salt.
Slowly scoop out the soft seeded pulp out of the eggplants with spoon.
Keep the skin as intact as possible, and keep aside.
Mash eggplants and mix with the egg mixture.
Add black pepper and cumin to the mix.
If the mix is too soft, add crumbs to harden slightly.
Stuff the eggplant skins with the mix, and press down hard with a spoon.
Add a layer of beaten eggs on top of the mix and add more crumbs.
Fry each cutlet in oil and serve hot.

Tuesday, August 3, 2010

জিনজার বিফ




উপকরণ :

গরুর মাংস ১/২ কেজি ( হাড়বিহীন )
আদা ১ টেবিল চামচ
পানি ৪ কাপ
গোল মরিচ ৩ টা
ভিনেগার ১ টেবিল চামচ
সয়া সস ১ টেবিল চামচ
ডিম ২ টা
বেকিং পাউডার পরিমানমত
তেল পরিমানমত

প্রণালী :

৪ কাপ পানিতে মাংস সেদ্ধ করুন |
সেদ্ধ হলে গোল মরিচ দিন |
এবার মাংসের সাথে তেল, বেকিং পাউডার ও ডিম দিয়ে মেখে ২ ঘন্টা মেরিনেট করে রাখুন |
কড়াইতে তেল দিয়ে ৩ থেকে ৫ মিনিট গরম করুন ও এতে মাংস দিয়ে ৫ মিনিট ভাজুন |
সেই সঙ্গে স্বাদমত লবন, গোলমরিচ সয়া সস ও ভিনেগার দিয়ে ভালোভাবে নাড়ুন |
এবার মাংস কিছুক্ষণ চুলায় রাখুন |
রান্না শেষে fried rice এর সাথে পরিবেশন করুন |



Ingredients :

1/2 kg boneless beef
1 tbsp ginger
4 cup water
3 black pepper
1 tbsp vinegar
1 tbsp soya sauce
2 egg
Baking powder as needed
Oil as needed

Method :

Boil the beef in 4 cup of water.
Add black pepper after boiling.
Add oil, baking power and egg with beef and marinate for 2 hours after mix.
Take a pan, add oil and fry beef for 5 minute.
Add salt, soya sause, black pepper and vinegar and stir more.
now cook the beef some more time on heat.
serve with fried rice after cooking.

Monday, August 2, 2010

সবজি-ফলের রায়তা


উপকরণ :

আপেল কুচি ১/২ কাপ
পাকা আম কুচি ১/২ কাপ
লাল আঙ্গুর কুচি ১/২ কাপ
পাকা পেঁপে কুচি ১/২ কাপ
শশা কুচি ১ কাপ
গাজর মিহি কুচি ১/২ কাপ
কাঁচা মরিচ কুচি ১ টি
চিনি ১ টেবিল চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
সাদা গোল মরিচ গুড়া ১ চা চামচ
বিট লবন ১ চা চামচ
ধনে পাতা কুচি ২ টেবিল চামচ
পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ
জিরা গুড়া ১ চা চামচ
ভাজা কাজু বাদাম ৩ টেবিল চামচ
টক দই ১ কাপ
মিষ্টি দই ১ কাপ
লবন পরিমানমত

প্রণালী :

গাজর, শশা ও সব ফলের কুচি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে |
ধনে পাতা, পুদিনা পাতা, জিরা গুড়া ও কাজু কুচি বাদে বাকি সব উপকরণ টক ও মিষ্টি দই এর সাথে ভালো করে মেশাতে হবে |
এখন এই মিশ্রণ লেবু মাখানো ফলের উপর দিয়ে ভালো করে মেশান |
পরিবেশন পাত্রে ঢেলে ধনে পাতা, পুদিনা পাতা, জিরা গুড়া ও কাজু কুচি ওপরে ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন |





Ingredients :

1/2 cup chopped apple
1/2 cup ripe chopped mango
1/2 cup chopped red grapes
1/2 cup chopped ripe papaya
1 cup chopped cucumber
1/2 cup finely chopped carrot
1 chopped green chili
2 tbsp lime juice
1 tsp ground white pepper
1 tsp season salt
2 tbsp chopped coriander leaves
2 tbsp chopped mint leaves
1 tsp ground cumin
3 tbsp fried cashews
1 cup sour curd
1 cup sweet curd
salt as taste

Method :

Mix chopped carrot,cucumber and all chopped fruits with lemon juice.
Mix all ingredients with sour and sweet curd except chopped coriander,mint, ground cumin and fried cashews.
Now mix with chopped fruits and toss it well.
Pour chopped coriander,mint, ground cumin and fried cashews over it on served dish and serve.

Sunday, August 1, 2010

চিকেন মাশরুম কারি



উপকরণ :

মুরগি ৭৫০ গ্রাম ( মাঝারি আকারে কাটা )
মাশরুম ২০ টা
টমেটো ১ টা ( মাঝারি )
পেঁয়াজ ১ টা ( মাঝারি )
রসুন ৫-৭ কোয়া
আদা ১ ইঞ্চি
হলুদ গুড়া ১ চা চামচ
লাল মরিচ গুড়া ১ চা চামচ
জিরা গুড়া ১ চা চামচ
ধনে গুড়া ১ চা চামচ
লবন স্বাদমত
অলিভ অয়েল প্রয়োজনমত

প্রণালী :

আদা, রসুন, পেঁয়াজ নিয়ে মিশ্রণ তৈরী করুন |
মাশরুম ভালো করে ধুয়ে ১/৪ আকারে কেটে নিন |
কড়াইতে তেল দিন আর তেল গরম হলে তাতে আদা,রসুন,পেঁয়াজের মিশ্রণটা দিন |
তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন |
এতে বাকি মসলা দিন ও ১ থেকে ২ মিনিট ভাজুন |
এখন মুরগির টুকরো, মাশরুম ও টমেটো দিন |
লবন দিন |
ঢেকে মধ্যম আঁচে মুরগি নরম হওয়া পর্যন্ত রান্না করুন |
পরিবেশন করুন |



Ingredients :

750 g Chicken cut into medium pieces
20 mushrooms
1 medium tomato
1 medium onion
5-7 cloves of garlic
1 inch ginger
1 teaspoon turmeric powder
1 teaspoon paprika powder
1 teaspoon cumin powder
1 teaspoon coriander powder
Salt to taste
Olive oil as needed

Method :

Make a paste of the onion, ginger and garlic.
Wash the mushrooms and cut into quarters.
Heat the oil in a pan and, when hot, add the onion-ginger-garlic paste.
Fry till the oil separates.
Now, add the turmeric, paprika, coriander and cumin powder and fry for about a minute or two.
Add the chicken, mushrooms and tomato.
Season with salt.
Cover and cook on medium till the chicken is tender.
Serve.