Sunday, June 13, 2010

SCRIBBLED GOBY FISH JHURI - বেলে মাছের ঝুরি



উপকরণ :

বেলে মাছ ৬ টা
পেঁয়াজ কুচি ৬ টেবিল চামচ
রসুন কুচি ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ৩-৪ টা
হলুদ গুড়া ১/২ চা চামচ
লবন স্বাদমত
ভাজা জিরা গুড়া ১/২ চা চামচ
তেল প্রয়োজনমত

প্রণালী :

মাছের টুকরোগুলোকে সাবধানে পানি ও লবন দিয়ে ধুয়ে নিন |
তারপর হলুদ ও লবন দিয়ে সেদ্ধ করে নিন |
সেদ্ধ হয়ে গেলে মাছের সব কাঁটাগুলো ছাড়িয়ে নিন |
পেঁয়াজ ও রসুন কুচি ভাজুন |
ভাজার রং বাদামী হয়ে আসলে তাতে কাঁটা ছাড়া মাছ ও কাঁচা মরিচ দিন |
অল্প আঁচে রান্না করুন |
যখন তেল আলাদা হয়ে আসবে, এর উপর ভাজা জিরা গুড়া ছিটিয়ে দিন |
ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন |




Ingredients:

Scribbled goby fish 6 pieces
Chopped onion 6 tablespoons
Chopped garlic 1 tablespoon
Chopped coriander 1 tablespoon
Green chili 3 to 4
Ground turmeric ½ teaspoon
Salt as taste
Fried cumin powder ½ teaspoon
Oil as required

Method :

Wash the pieces of fish carefully in water with a little bit of salt
Boil the fish with turmeric and salt.
Remove all the bones completely once boiled.
Fry the onion and garlic.
Once brown, add the boneless fish and green chili.
Saute over low heat.
Once the oil separates out, sprinkle the fried cumin powder
Sprinkle coriander on top and serve.

Saturday, June 12, 2010

মাটন-পটেটো ফ্রাই



উপকরণ :

খাসির মাংস ৪০০ গ্রাম
আলু ২ টা ( খোসা ছাড়ানো এবং পিস করা )
পেঁয়াজ ১ টা ( স্লাইস করা )
মরিচ গুড়া ২ চা চামচ
গোলমরিচ গুড়া ১ চা চামচ
হলুদ গুড়া ১/৪ চা চামচ
ফেনল গুড়া ১ চা চামচ
লবন স্বাদমত
কারি পাতা কয়েকটা
ধনে পাতা কয়েকটা
তেল প্রয়োজনমত
পানি ২৫০ মি.লি.

প্রণালী :

pressure cooker এ তেল দিয়ে তাতে খাসির মাংস, স্লাইস করা পেঁয়াজ, মরিচ গুড়া, লবন, মরিচ গুড়া, গোলমরিচ গুড়া, হলুদ গুড়া, ফেনল গুড়া, কারি পাতা, ধনে পাতা ও ১০০ মি.লি. পানি দিন |
এটাকে ১০ মিনিটের জন্য রান্না করুন বা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন |
এরপর আলুর টুকরো ও ১৫০ মি.লি. পানি দিন ভালোভাবে ১৫ সেকেন্ড মেশান |
এখন cooker এর ঢাকনা দিয়ে দিন এবং ৪ শিস দেয়া পর্যন্ত রান্না করুন |
ঢাকনা খুলে দিয়ে এখন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন |
ভাতের সাথে পরিবেশন করুন |




Ingredients :

400 gms mutton pieces
2 potatoes peeled and cut into pieces
1 onion sliced
2 tsp chili powder
1 tsp pepper powder
1/4 tsp turmeric powder
1 tsp fennel seed powder
salt as taste
few curry leaves
few coriander leaves
oil as required
250 ml water

Method :

Heat oil in a pressure cooker,saute onion slices with mutton pieces,chili powder,salt,turmeric powder,pepper powder,fennel seed powder,curry leaves,coriander leaves and 100 ml water.
Saute for atleast 10 mins or till water runs dry.
Then add 150 ml water,potato pieces mix well for 15 secs
Cover with cooker lid and pressure cook upto 4 whistle.
Open the pressure cooker after the pressure is released and saute till water runs dry.
Serve this with rice.

Thursday, June 10, 2010

স্পাইসি বেকড চিকেন



উপকরণ :

মুরগীর রান ৬-৭ টা
তেল ১ টেবিল চামচ
লাল মরিচ ৪-৫ টা (গোটা)
লবন স্বাদমত
পেঁয়াজ ১ টা
রসুন কোয়া ৪ টা
চিনি ১/২ চা চামচ
লেবুর রস ১/৪ কাপ

প্রণালী :

মুরগীর রানগুলো বাদ দিয়ে বাকি সব উপকরণ একসাথে blender এ দিয়ে একটি মসৃন মিশ্রণ তৈরী করুন |
একটি পাত্রে মিশ্রনের সাথে মুরগীর টুকরোগুলো মিশিয়ে সারারাত রেখে দিন |
পরের দিন সকালে ওভেনকে ৩৫০ ডিগ্রী সেলসিয়াস এ pre heat করুন |
বেকিং ডিসে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ওভেন এ ৩০ মিনিটের জন্য মুরগীর টুকরোগুলো দিন |
এরপর ফয়েল পেপার সরিয়ে আরো ১৫-২০ মিনিট স্বর্ণালী বর্ণ ধারণ করা পর্যন্ত bake করুন |
ওভেন থেকে বের করে সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন |





Ingredients :

6-8 leg pieces of chicken.
1 tbsp oil
4-5 whole red chili
salt as taste.
1 onion
4 cloves of garlic
1/2 tsp sugar
1/4 cup lemon juice

Method :

Leaving out the chicken blend the rest of the ingredients to a fine paste.
In a bowl marinade the chicken over night.
Next morning pre heat oven to 350 degree celcius .
Put the marinated chicken in a baking dish, cover with a foil and bake for 30 minute.
Remove the foil and bake for 15 -20 min until golden.
Remove from heat and serve with salad.

Wednesday, June 9, 2010

মাংসের ফুলোরি



উপকরণ :

গরু/খাসির মাংস ৫০০ গ্রাম (হাড় বিহীন)
আদা বাটা ২ চা চ্মোচ
রসুন বাটা ২ চা চামচ
গোল মরিচের গুড়া ১ চা চামচ
মরিচ গুড়া দেড় চা চামচ
সয়া সস ৪ টেবিল চামচ
ভিনেগার ২ টেবিল চামচ
লবন স্বাদমত
বেসন ১ কাপ
ডিম ১ টা
তেল প্রয়োজনমত

প্রণালী :

মাংসের টুকরো গুলোকে ভালো করে ধুয়ে পরিস্কার করে খন্ডের মত সুবিন্যস্ত করে রাখুন |
টুকরো গুলোকে কঠিন আকার ধারণ করা পর্যন্ত ফ্রিজে রাখুন |
এখন কঠিন খন্ডগুলো নিয়ে ধারালো ছুরি দিয়ে পাতলা করে কাটুন |
পাতলা টুকরোগুলোকে আলতো করে ধুয়ে পরিস্কার করে নিন |
মাংসের টুকরোগুলোকে উপরের উপকরণের সাথে ভালো ভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য সাধারণ তাপমাত্রায় ঢেকে রেখে দিন |
এখন বেসনের সাথে ডিম, মরিচ গুড়া ও লবন মিশিয়ে সামান্য ঘন মিশ্রণ তৈরী করুন |
প্রয়োজন হলে সামান্য পানি মেশান |
কড়াইতে তেল দিয়ে চুলায় দিন |
এখন টুকরোগুলোকে এই মিশ্রণে পুরোপুরি ভাবে চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিন |
বাদামী বর্ণ হওয়া পর্যন্ত ভাজুন |
গরম গরম পরিবেশন করুন |





Ingredients :

Boneless beef/mutton 500 grams
Ginger paste 2 teaspoons
Garlic paste 2 teaspoons
Black pepper 1 teaspoon
Chili powder - 1½ teaspoon
Soy sauce 4 tablespoons
White vinegar 2 tablespoons
Salt as taste
Chickpea flour 1 cup
Egg 1
Oil as required

Method :

Wash and clean the beef/mutton pieces, and organize them neatly in the shape of a meat loaf.
Freeze the loaf for a few hours until it is solid.
Slice the loaf into thin pieces with a sharp knife.
Wash and rinse the pieces completely.
Marinate the beef/mutton with all the ingredients.
Cover and keep aside in room temperature for an hour.
Mix the chickpea flour with the egg, chili powder and salt into a slightly thick paste.
Add a little water if necessary.
Heat oil in a non stick pan.
Dip the sliced beef/mutton pieces into the flour mix so that they are completely covered.
Deep fry until the pieces turn brown.
Serve hot.

Tuesday, June 8, 2010

আদা মধুর জুস



উপকরণ :

আদা ১ ইঞ্চি সমান ( খোসা ছাড়ানো )
মধু ২ চা চামচ
পানি ২ কাপ
লেবুর রস ২ চা চামচ
চিনি ১ চা চামচ

প্রণালী :

সব উপকরণ blender এ দিয়ে blend করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন |



Ingredients :

Ginger 1 inch(peeled)
Honey 2 tsp
water 2 cups
lemon juice 2 tsp
sugar 1 tsp

Method :

Blend all the ingredients in blender.
Serve chilled.