Wednesday, June 30, 2010

ফিস কেক



উপকরণ :


ভেটকি মাছ ১/২ কেজি
ডিম ১ টা
বরবটি কুচি ৩/৪ কাপ
লেবু পাতা কুচি ৬ টা
চিনি ১ চা চামচ
লবন স্বাদমত
ভেজেটেবল তেল ভাজার জন্য

প্রণালী :

মাছটাকে ছোট টুকরো করে কাটুন এবং blender এ দিয়ে পেস্ট বানান |
এখন ১ টি পাত্রে তেল বাদে বাকি সব উপকরণ একসাথে ভালো করে মেশান |
হাত দিয়ে পিষে পিষে মিশ্রণটাকে আঠালো বানান এবং ২ ইঞ্চি চওড়া ও ১/২ ইঞ্চি পুরু গোলাকার কেকের আকার দিন |
কড়াইতে তেল উচ্চ তাপে গরম দিন |
এখন ফিস কেক গুলোকে তেলে ছেড়ে উভয় পাশে বাদামী করে ভাজুন |
সালাদে বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন |




Ingredients :


½ kg fresh vetki fish
1 egg
3/4 cup finely sliced kidney beans
6 fresh lime leaves, finely sliced
1 teaspoon sugar
salt as taste
vegetable oil for frying

Method :

Cut the fish into small pieces, then grind it up in a blender and pestle until it's a paste.
Transfer to a large mixing bowl, and add the rest of the ingredients (except the oil).
Using your hands, knead the mixture until sticky enough to form it into a disc about 2 inches wide and 1/2 inch thick.
Heat oil in a frying pan at high heat.
Add fishcakes and fry until golden brown on both sides.
Remove with a slotted spoon and drain on paper towels.
Serve hot with salad or sauce.

Sunday, June 27, 2010

থালি



কাটা মসলার মাংস

উপকরণ :

গরুর/খাসির মাংস দেড় কেজি, মাঝারি আকারের আলু আটটি, পেঁয়াজ মিহি কুচি দুই কাপ, রসুন কুচি এক টেবিল চামচ, আদা মিহি কুচি দুই টেবিল চামচ, তেজপাতা তিনটি, লবণ পরিমাণমতো, আধা ভাঙা গোলমরিচ এক চা-চামচ, লবঙ্গ ছয়টি, দারচিনি চার টুকরা, সরিষার তেল পৌনে এক কাপ, এলাচ ছয়টি, চিনি দুই চা-চামচ, টক দই এক কাপ, শুকনো মরিচ চার টুকরা করে কাটা ৮-১০টি।

প্রণালী :
মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে এক ঘণ্টা রাখতে হবে। মাঝেমধ্যে নাড়তে হবে | মাংস গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। আলু ছোট টুকরা করে তেলে ভেজে মাংসে দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে ঝোল কমে এলে এক টেবিল চা, লেবুর রস ও আট-নয়টি কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। কাটা মসলার মাংস গরম ভাত, ভুনাখিচুড়ি, পরোটা ও রুটির সঙ্গে পরিবেশন করা যায়।

পাঁচমিশালি ডালের খিচুড়ি
উপকরণ :
কাটারিভোগ চাল চার কাপ, দারচিনি ৪ টুকরা, মাষকলাইয়ের ডাল আধা কাপ, চিনি আধা চা-চামচ, মসুর ডাল আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ, ছোলার ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, রসুন বাটা ১ চা-চামচ, মটর ডাল আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া দুই চা-চামচ, তেজপাতা চারটি, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ফালি ৮-১০টি, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, তেল আধা কাপ, পানি ১২ কাপ।

প্রণালী :
চাল-ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। খিচুড়ির হাঁড়িতে ঘি, কাঁচামরিচ, চিনি বাদে তেল দিয়ে বাকি সব উপকরণ মাখিয়ে গরম পানি দিয়ে চুলার ওপর ঢাকনায় ঢেকে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন হাঁড়ির তলায় না লাগে। খিচুড়ির পানি কমে এলে চিনি, ঘি ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

পটোলচেরা ভাজি
উপকরণ :
পটোল ২৫০ গ্রাম, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া সামান্য, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, তেল আধা কাপ।

প্রণালী :
পটোলের দুই ধার কেটে চেঁছে নিয়ে চিরে নিতে হবে। পটোলে হলুদ, লবণ মাখিয়ে গরম তেলে মৃদু আঁচে ভাজতে হবে। পটোল গরম হলে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে নামাতে হবে।

পোস্তোদানা-ডিম-বেগুনের ভর্তা

উপকরণ :
বড় গোল বেগুন ১টি, ডিম ২টি, পোস্তোদানা সিকি কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মিষ্টি দই ২ টেবিল চামচ।

প্রণালী :
বেগুন ধুয়ে সামান্য চিরে নিয়ে বেগুনের গায়ে তেল লাগিয়ে পোড়াতে হবে। মাঝেমধ্যে উল্টিয়ে দিতে হবে, যেন সব দিকে সমানভাবে পোড়ে। বেগুন পোড়ানো হলে পানিতে রেখে খোসা ছিলে বেগুন চটকিয়ে নিতে হবে। পোস্তোদানা কাঠখোলায় অল্প আঁচে টেলে বেটে নিতে হবে। পেঁয়াজ কুচি ও ঘি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে রাখতে হবে। ঘি গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে সব মিশ্রিত বেগুনভর্তা দিয়ে কিছুক্ষণ কমিয়ে নামাতে হবে।

ডিমের গোলায় বেগুন ভাজি

উপকরণ :
গোল বেগুন ৫০০ গ্রাম, বড় ডিম ২টি, ময়দা আধা কাপ, হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া সামান্য, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচা মরিচ ফালি ৪টি, তেল (ভাজার জন্য) পরিমাণমতো।

প্রণালী :
বেগুন ধুয়ে পানি ঝরিয়ে চাক করে কেটে নিতে হবে। ডিম ফেটিয়ে ময়দা, লবণ, হলুদ ও মরিচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্রয়োজনে অল্প পানি দিয়ে গোলা করতে হবে । তেল গরম করে বেগুন ময়দার গোলায় চুবিয়ে ডুবোতেলে বাদামি রং করে ভাজতে হবে। বেগুন ভাজির তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ বাদামি রং করে ভেজে বেগুন ভাজির ওপর ছড়িয়ে দিতে হবে।

পায়েস
উপকরণ :
পোলাওয়ের চাল আধা কাপ, কনডেন্সড মিল্ক ১টি, গরুর দুধ দেড় লিটার, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ, গোলাপ পানি ১ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, দারচিনি ৪ টুকরা।

প্রণালী :
চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে আধা ভাঙা করে নিতে হবে। জাফরান গোলাপ পানিতে ভিজিয়ে ঢেকে রাখতে হবে। চাল ও দুধ একসঙ্গে মিলিয়ে চুলায় দিতে হবে। ফুটে উঠলে দারচিনি দিয়ে ঘন ঘন নাড়তে হবে। চাল সেদ্ধ হয়ে দুধ শুকিয়ে এলে কনডেন্সড মিল্ক দিতে হবে। গোলাপ পানিতে ভেজানো জাফরান, কিশমিশ দিতে হবে। চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে পেস্তা বাদাম কুচি মাওয়া গুঁড়া দিতে হবে। ঠান্ডা করে রেফ্রিজারেটরে রাখতে হবে।

কলমি শাক ভাজি
উপকরণ :
কলমি শাক আধা কেজি, খোসা ছাড়ানো মাঝারি আকারের চিংড়ি ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, মরিচ ফালি করা ৭-৮টি, তেল ২ টেবিল চা, লবণ পরিমাণমতো।

প্রণালী :
কলমি শাক ডাঁটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে। গরম তেলে রসুন কুচি, পেঁয়াজ, চিংড়ি ও কাঁচামরিচ দিয়ে অল্প জ্বালে ভাজা ভাজা করে নামাতে হবে |




Chopped Spice Meat
Ingredients :
1 ½ kg beef/mutton, 8 potatoes, 2 cup chopped onion, 1 tbsp chopped garlic, 2 tbsp chopped ginger, 3 bay leaves, salt as taste, 1 tsp half crushed peeper, 6 cloves, 4 Cinamon, ¾ cup mustered oil, 6 cardamom, 2 tsp sugar, 1 cup sour yogurt, 8-10 dry red chili

Method :
Wash and drain the meat pieces and place a side for an hour after mix all the ingredients. Stir regularly. Add warm water and put the lid in low heat. Add fried chopped potatoes in it. Add 1 tbsp lemon juice and dry red chili when meat become tender and curry become less. Cook for some minute and take out from heat.

Mixed Lentil Khichuri
Ingredients :
4 cup kataribhog rice, 4 Cinamon, ½ cup mashkolai lentil , ½ cup red lentil, 4 tbsp clarified butter, ½ cup chola lentil, ½ cup moog lentil, 1 tsp garlic paste, ½ cup motor lentil, 1 tsp ginger paste, 2 tsp ground turmeric, 4 bay leaves, ½ cup chopped onion, salt as taste, 8-10 green chili sliced, 8-10 intact green chili, oil ½ cup, water 12 cup

Method :
Wash and drain rice and lentil. In a pan mix all the ingredients except clarified butter, green chili and sugar, cook adding warm water put the lid on. Stir in the mean time. Need to be careful that it doesn’t get burn. Add clarified butter, green chili and sugar when the water become dry. Take out from heat after cooking some minute.

Fried Pointed Gourd
Ingredients :
250 gram Pointed Gourd, salt as taste, a pinch of ground turmeric, 2 tbsp chopped onion, 3-4 green chili, ½ cup oil

Method :

Cut down the both side of Pointed Gourd. Mix with turmeric and salt and fried in mid heat. When it become hot then add onion and green chili and take out after frying sometime.

Mashed Poppy Seeds-Egg-Brinjal
Ingredients :
1 big round brinjal, 2 egg, ¼ cup poppy seeds, 4 tbsp chopped onion, 1 tbsp chopped green chili, 3 tbsp clarified butter, salt as taste, 2 tbsp sweet yogurt

Method :
Wash and add oil on the body of cloven the brinjal and burn. need to burn properly in every side of the brinjal. After burn put it on the water and peeled and mashed. Poppy seeds need to be friend in pan then grind. Miz all the ingredients except clarified butter and chopped onion. Make brown the onion in clarified butter and add with the rest.

Fried Brinjal in Whisked Egg
Ingredients :
500 gram round brinjal, 2 egg, ¼ cup flour, little ground turmeric, little ground chili, ¼ cup chopped onion, 4 cloven green chili, oil for fry

Method :
wash and cut the brinjal in round shape. After whisked the egg add flour, salt, ground turmeric and chili powder with it and make little thick batter. Add some water if needed. Dip the brinjal piece in it and fry it till brown. Pour the fried brown onion and green chili over the fried brinjal.

Rice Pudding
Ingredients :
½ cup pilau rice, 1 condensed milk, 1 ½ liter milk, 2 tbsp chopped pistachio, ½ tsp saffron, 1 tbsp rose water, 2 tbsp raisins, 4 pieces cinnamon

Method :
Put the rice in the water and drain and make half crushed. Put the saffron in rose water covered. Put the rice and milk on the heat. When it become simmer then add cinnamon and keep stir. When the rice cooked and milk become dry then add condensed milk. Add saffron and raisins. Pour the chopped pistachio after taking out from heat . put it in freezer after cool.

Fried Watercress
Ingredients :
½ kg watercress, 3 tbsp shelled and deveined shrimp, 1 tbsp chopped garlic, 1 tbsp chopped onion, 7-8 cloven chili, oil as needed, salt as taste

Method :
Take the watercress leaves and make wash and clear by water. in pan put the all ingredients and fry in low heat and serve.

আম দুধের পায়েস



উপকরণ :

তরল দুধ ১ লিটার
কনডেন্স মিল্ক ১ টিন
চালের গুঁড়ো আধা ভাঙ্গা ১ কাপ
ফজলি আম টুকরো করা ২ কাপ
এলাচ দানা আধা চা চামচ

প্রণালী :

প্রথমে দুধ ও চালের গুঁড়ো এক সাথে জ্বাল দিতে হবে |
ঘন হয়ে গেলে তখন কনডেন্সড মিল্ক দিতে হবে |
আবার আর একটু ঘন হয়ে গেলে আমের টুকরো গুলো blender এ দিয়ে blend করে ওই দুধে দিতে হবে |
আরো একটু ঘন হয়ে এলে এলাচ দানা দিয়ে নামিয়ে নিতে হবে |
এরপর পেস্তা বাদাম কুচি ছিটিয়ে ঠান্ডা পরিবেশন করুন |




Ingredients :

1 liter Milk
1 tin condensed milk
1 cup half crushed rice
2 cup chopped mango
½ tsp cardamom seeds

Method :

Put on heat the pan and add milk and half crushed rice.
Add condensed milk when it become thick.
Blend the mango pieces in blender and add with it.
When it become more thick then add cardamom seeds and take out from heat.
Pour chopped pistachio over it and serve cool.

Saturday, June 26, 2010

টমেটোর টক


উপকরণ :

টমেটো ৪ টা
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
রসুন কুচি ১ চা চামচ
আদা বাটা ১/২ চা চামচ
পাঁচফোড়ন ১/২ চা চামচ
তেজ পাতা ১ টা
চিনি ১ চা চামচ
লবন স্বাদমত
তেল প্রয়োজনমত

প্রণালী :

টমেটো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করুন |
৪ কাপ পানি, আদা বাটা ও লবন দিয়ে সেদ্ধ করুন |
যখন টমেটো নরম হয়ে আসবে তখন নাড়ুন ও মেশান ভালো ভাবে যাতে ঘন মিশ্রণে পরিণত হয় |
আর একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিন ও বাদামী করে ভাজুন |
তাতে পাঁচফোড়ন ও তেজ পাতা দিয়ে আরো এক মিনিট ভাজুন |
কড়াইয়ের সব উপকরণ এখন টমেটোর মিশ্রণে মেশান |
চিনি দিয়ে নাড়তে থাকুন ও আরো ২-৩ মিনিটের জন্য ফুটান |
গরম গরম পরিবেশন করুন |




Ingredients :

Tomatoes 4
Chopped onions 2 tablespoons
Chopped garlic 1 teaspoon
Ginger paste ½ teaspoon
Panchforon (a mixture of fennel, mustard, fenugreek, cumin and black cumin) ½ teaspoon
Bay leaves 1
Sugar 1 teaspoon
Salt as taste
Oil as required

Method :

Wash and cut the tomatoes into small pieces.
Boil the pieces with ginger and salt in 4 cups of water.
Once the tomatoes become soft, stir the mix thoroughly into a thick paste.
In a separate pan, heat the oil and brown the onions and garlic.
Add in the panchforon and bay leaf, and fry for another minute.
Add all the ingredients from the pan into the tomato mix.
Stir in the sugar and let it simmer for another 2 to 3 minutes.
Serve hot.

Thursday, June 24, 2010

MINNOW FISH CHORCHORI - কাচকি মাছের চচ্চড়ি


উপকরণ :

কাচকি মাছ ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি ৬ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
কাঁচা মরিচ ২-৪ টা
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
ভাজা জিরা গুড়া ১/২ চা চামচ
লবন স্বাদমত
তেল প্রয়োজনমত

প্রণালী :

মাছগুলো পানি দিয়ে সাবধানে ধুয়ে নিন |
কড়াইতে তেল দিয়ে তাতে খুব অল্প আঁচে মাছগুলো শুকিয়ে নিন |
এতে মাছগুলো অক্ষত থাকে আর সতেজ দেখা যায় |
আর একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি বাদামী করে ভেজে নিন |
এর মধ্যে রসুন বাটা, হলুদ, লবন ও সামান্য পানি দিন এবং ভালো করে মেশান |
এখন মাছ আর কাঁচা মরিচ দিন |
যখন মাছ শুকনো ও ঝুরঝুরে হয়ে আসবে তখন ধনেপাতা আর ভাজা জিরা গুড়া দিন |
কয়েক মিনিটের জন্য অপেক্ষা করুন তেল চড়িয়ে পরার জন্য জন্য |
গরম পরিবেশন করুন |




Ingredients :

Minnow fish 250 gm
Chopped onion 6 tablespoons
Garlic paste 1 teaspoon
Ground turmeric ½ teaspoon
Green chili 3 to 4
Chopped coriander 2 tablespoon
Fried cumin powder ½ teaspoon
Salt as taste
Oil as needed

Method :

Wash the fish carefully in water.
Fry a little bit of oil in a pan, and dry the fish over very low heat.
This will keep the fish intact and retain its fresh look.
In another pan, brown onion in heated oil.
Add garlic, turmeric, salt and some water and mix thoroughly.
Add the fish and chili.
Once the fish start to dry up and become flaky, add fried cumin powder and coriander.
Wait for a few more minutes to let the oil separate out.
Serve hot.