Sunday, November 28, 2010

LAMB TROTTERS - খাসির পায়া


উপকরণ :

খাসির পা ৮ টা
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ ১/২ চা চামচ
গোল মরিচ ৪-৫ টা
তেজপাতা ১
লবঙ্গ ৩-৪
এলাচ ৪-৫
দারচিনি ১ টা
লবন স্বাদমত
তেল প্রয়োজনমত

ভাজা উপকরণ :

পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
আদা কুচি ২ চা চামচ
রসুন কুচি ২ চা চামচ
জিরা ১ চা চামচ
ঘি ১ টেবিল চামচ
তেল প্রয়োজনমত
গোল মরিচ গুড়া ১/২ চা চামচ

প্রণালী :

খাসির পা ভালো করে ধুয়ে নিন |
হলুদ ও লবন দিয়ে মেরিনেট করে পাশে রাখুন |
কড়াইতে তেল দিন |
গোল মরিচ তেজপাতা লবঙ্গ এলাচ ও দারচিনি ১ মিনিট ধরে ভাজুন |
এখন খাসির পা দিয়ে আরো ২ মিনিট ধরে ভাজুন |
এতে পেঁয়াজ আদা ও রসুন দিন এবং আরো ২ মিনিট ধরে নাড়ুন |
এখন ১৪-১৫ কাপ গরম পানি মেশান এবং ঢেকে রাখুন |
১০-১৫ মিনিট বেশি তাপে রান্না করুন |
তাপ কমিয়ে দিন এবং ৮-৯ ঘন্টা ধরে রান্না করুন |
পুরো সময় ধরে ঢেকে রাখুন ও মাঝে মাঝে নাড়া দিন |
পানি শুকিয়ে গেলে ২-৩ কাপ পানি দিন |
খাসির পা সেদ্ধ, নরম অংশ খাসির পা থেকে আলাদা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন |
সাথে সাথে ঝোল ঘন হতে থাকবে |
চুলা বন্ধ করে দিন এবং পাশে রাখুন |
অন্য কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ আদা ও রসুন বাদামী করে ভাজুন |
সাথে জিরা দিন |
এই মিশ্রণটি খাসির পায়ার উপর ছিটিয়ে দিন |
৩-৪ মিনিট ধরে নেড়ে সেদ্ধ করুন |
সবশেষে ঘি দিন ও গোল মরিচের গুড়া দিয়ে সাজিয়ে দিন নামানোর আগে |
গরম গরম পরিবেশন করুন |





Ingredients :

Lamb trotters - 8 pieces
Chopped onions - 2 tablespoons
Ginger paste - 1 teaspoon
Garlic paste - 1 teaspoon
Ground turmeric - ½ teaspoon
Black pepper - 4 to 5
Bay leaf - 1
Cloves - 3 to 4
Cardamom - 4 to 5
Cinnamon stick - 1
Salt - ½ teaspoon (as needed)
Oil - 2 tablespoons

Frying Ingredients :

Finely chopped onion - 1 tablespoons
Finely chopped ginger - 2 teaspoons
Finely chopped garlic - 2 teaspoons
Whole cumin - 1 teaspoon
Ghee - 1 tablespoon
Oil - 2 tablespoons
Black pepper powder - ½ teaspoon

Method :

Thoroughly wash and clean the lamb trotters.
Marinate with turmeric and salt, and keep aside.
Heat oil in a non-stick pan.
Fry the black pepper, bay leaf, cloves, cardamoms and cinnamon for a minute.
Add in the trotters and fry for another 2 minutes.
Now add the onion, ginger and garlic and stir for an additional 2 minutes.
Finally add 14 to 15 cups of hot water and cover.
Cook for 10 to 15 minutes on high heat.
Now lower the heat and let it simmer for 8 to 9 hours.
Keep it covered during this entire time and stir occasionally.
If the water dries up, add 2 to 3 cups of water at a time.
Cook until the trotters are tender, and the soft pieces start coming off the bone.
The gravy should start to thicken as well.
Turn off the heat and keep aside.
Heat up oil in a separate pan and brown the onions, ginger and garlic.
Mix in the whole cumin.
Pour in the entire mixture into the lamb trotters pan.
Boil for about 3 to 4 minutes and stir.
Finally add in the ghee and garnish with black pepper powder before turning off the heat.
Serve hot .

Saturday, November 27, 2010

VEGETABLE WITH MEAT - সবজি মাংস



উপকরণ :

বিফ/মাটন ৫০০ গ্রাম ছোট করে কাটা
শীতের সবজি ৫০০ গ্রাম
আদা, রসুন ও জিরা বাটা ১ টেবিল চামচ করে
পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
হলুদ, ধনিয়া ও মরিচ গুড়া ১ চা চামচ করে
এলাচ দারচিনি ও লবঙ্গ ২-৩ টা করে
তেজ পাতা ৩ টা
লবন ও কাঁচা মরিচ স্বাদমত
সিরকা ও চিনি ১ চা চামচ করে
তেল প্রয়োজনমত
রসুন কুচি ১ চা চামচ
পেঁয়াজ কুচি ১ কাপ
শুকনা মরিচ ১ টা
ধনে পাতা কুচি স্বাদমত
টমেটো ২ টা

প্রণালী :

মাংস সব বাটা ও গুড়া মসলা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে |
সিরকা চিনি এলাচ লবঙ্গ দারচিনি ও ১ টি টমেটো দিয়ে আরো একটু রান্না করে সব সবজি দিয়ে ভালো মত নেড়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে |
১০ মিনিট পর অন্য হাড়িতে তেল গরম করে রসুন লাল করে ভাজতে হবে |
এতে পেঁয়াজ দিয়ে ভাজা হলে শুকনা মরিচ কেটে ভেজে সবজি ঢেলে দিতে হবে |
এর উপরে বাকি টমেটো কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে ৫-৬ মিনিট দমে রাখতে হবে |




Ingredients :

beef/mutton 500 gram cut into small pieces
winter vegetable 500 gram
ginger,garlic and cumin paste 1 tbsp each
onion paste 3 tbsp
turmeric,coriander and chili powder 1 tsp each
cardamom,cinnamon and clove 2-3 each
bay leaves 3
salt and green chili as taste
vinegar and sugar 1 tsp each
oil as needed
chopped garlic 1 tsp
chopped onion 1 cup
dry chili 1
chopper coriander as taste
tomato 2

Method :

cook the meat mix with all dry and paste spices.
add vegetables with vinegar sugar clove cinnamon and tomato and cook with low flame and cover it.
take a pan after 10 minutes and fry the garlic as red.
fry the onion in it then add dry chili and vegetables.
pour rest of tomato green chili and coriander and cook for another 5-6 minute.

Thursday, November 25, 2010

TOMATO SOUP - টমেটো সুপ



উপকরণ :

টমেটো ২-৩ টা
পানি ২ কাপ
গোল মরিচ গুড়া ১ চা চামচ
কর্ন স্টার্চ ১/২ চা চামচ
রসুন গুড়া ১/২ চা চামচ
পেঁয়াজ গুড়া ১/২ চা চামচ

প্রণালী :

২-৩ টা টমেটো নিয়ে তার পেস্ট বানান |
কড়াই নিন ও তাতে মাখন দিতে নরম হতে দিন এবং তারপর টমেটোর পেস্ট তাতে দিন ও সেদ্ধ করুন |
এখন ২ কাপ পানি দিন ও সাথে লবন ও গোল মরিচের গুড়া দিন |
তারপর পেঁয়াজ ও রসুনের গুড়া দিন ও সেদ্ধ করুন |
কর্ন স্টার্চ ঠান্ডা পানিতে গুলিয়ে তারপর কড়াইয়ের সুপের সাথে মেশান |
শেষে একটি ছোট মাখনের টুকরো উপরে দিয়ে গরম গরম পরিবেশন করুন |



Ingredients :


tomato - 2-3
water - 2 cup
Pepper - 1tsp
Salt - 1 tsp
corn starch - 1/2 tsp
garlic powder - 1/2 tsp
onion powder -1/2 tsp

Method :

Take about 2-3 well riped tomatoes and pure it ito nice paste.
Take a pan add 1/2 tsp of butter and allow it to melt,then add the puree to it and allow it to boil.
Now when it boils add 2 cups of water ,season it with salt and pepper.
Then add onion and gralic powder and bring to a boil.
then add corn starch dissoleved in cold water and add it to hot soup slowly lowering the heat amd wisking continously.
Then at the end add serve hot with a small piece of butter.

Saturday, November 20, 2010

POPCORN CHICKEN - পপকর্ন চিকেন




উপকরণ :

মুরগির ১/২ পাউন্ড টুকরো করা হাড় ও চামড়া বিহীন
ময়দা দেড় টেবিল চামচ
লাল মরিচ গুড়া ১ চা চামচ
জিরা গুড়া ১/২ চা চামচ
ডিম ১ টা
পেঁয়াজ কুচি ১/৪ কাপ
কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
রসুন কুচি ২ টেবিল চামচ
লবন স্বাদমত
তেল ভাজার জন্য

প্রণালী :

মুরগিকে খুব ছোট ছোট টুকরায় কাটুন |
ময়দা মরিচ গুড়া জিরা গুড়া লবন ও প্রয়োজনমত পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরী করুন |
ডিম ফেটে নিন |
ফেটানো ডিম মুরগির টুকরো গুলোর সাথে ভালো করে মিশিয়ে নিন |
এখন মিশ্রণটি মুরগির টুকরোগুলোর সাথে ভালো করে মেশান যাতে টুকরোগুলো পুরোপুরি আবৃত হয় |
তেল গরম করে মুরগির টুকরোগুলো ডুবোতেলে বাদামী করে ভেজে নিন |
paper towel দিয়ে অতিরিক্ত তেল শুষে নিন |
এখন করিতে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ কুচি ও লবন দিয়ে মচমচে করে ভেজে নিন |
paper towel দিয়ে অতিরিক্ত তেল শুষে নিন |
ভাজা পেঁয়াজ মিশ্রণ মুরগির টুকরোগুলোর উপর ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন |


Ingredients :

1/2 lb boneless, skinless chicken
1.5 tbsp all purpose flour
1 tsp red chili powder
1/2 tsp cumin powder
salt to taste
1 egg
1/4 cup chopped shallots/onions
2 tbsp chopped green chilies
2 tbsp chopped garlic
vegetable oil for deep frying

Method :

Cut the chicken into tiny pieces.
Mix the flour, chili powder, cumin powder, salt and enough water to make a thick paste.
Beat the egg in a separate bowl.
Pour the beaten egg over the chicken pieces and mix well to coat all the pieces with the egg.
Add the flour and spice paste to the chicken pieces and mix well to coat the chicken pieces evenly.
Heat oil and deep fry the chicken pieces in batches till golden brown.
Remove and drain on paper towels.
Mix the chopped onions, garlic and green chilies with a little salt and fry till crispy in the same oil.
Drain on paper towels to remove the oil.
Serve the popcorn chicken hot, sprinkled with the fried onion mixture.

Tuesday, November 16, 2010

BEEF STEAK CURRY - বিফ স্টেক কারি



উপকরণ :

স্টেকের মত কাটা ১ কেজি গরুর মাংস
টক দই ১ পোয়া
আদা বাটা ১ চামচ
রসুন বাটা ১ চামচ
গরম মসলা গুড়া ১ চামচ
সিরকা ২ চামচ
সয়া সস ২ চামচ
লবন স্বাদমত
চিনি স্বাদমত

প্রণালী :

গরুর মাংস সব উপকরণ দিয়ে মেখে ৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে |
ওই মসলা মাংস থেকে চিপে সরিষার তেলে ভেজে তুলতে হবে |
তারপর ওই মসলা তেলে দিয়ে কষাতে হবে |
মসলা কষানো হলে মাংস ও পানি দিয়ে ঢাকা দিয়ে ১ ঘন্টা রান্না করতে হবে |
নামানোর আগে পেঁয়াজ মত করে বাটা ও কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে নামাতে হবে |